দুঃশাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের রুখে দাঁড়াতে হবে: মন্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ২৩:৪৭আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২৩:৪৭

আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’র সদস্য সচিব মজিবুর রহমান মনজু বলেছেন, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা শুধু রাজনৈতিক কর্মীর কাজ নয়, সকল পেশাজীবী ও সৃষ্টিশীল মানুষকে যার যার জায়গা থেকে স্বোচ্চার হতে হবে। নিজেদের মেধা ও উদ্ভাবন দিয়ে দুঃশাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের রুখে দাঁড়াতে হবে সবার আগে।

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিজয় নগরস্থ এবি মিলনায়তনে ‘এবি পার্টি’ আয়োজিত শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।

পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার বলেন, যে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি যত বেশি সমৃদ্ধ সে দেশের সভ্যতা তত বিকশিত। কাজেই এই রাষ্ট্র পুনর্গঠনে সাংস্কৃতিক কর্মীদের একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

ড. আ.আ.ম আরিফ বিল্লাহ বলেন, সাংস্কৃতিক বিকাশ ব্যাতীত রাষ্ট্র সমৃদ্ধ হবে না। আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

মতবিনিময় সভা শেষে উপস্থিত শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী