বন্যেরা বনে সুন্দর, খুনি তারেক কারাগারে: ছাত্রলীগ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘বন্যরা যেমন বনে সুন্দর, খুনি তারেক তেমন কারাগারে সুন্দর।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাদ্দাম হোসেন বলেন, ‘নো কম্প্রমাইজ উইথ কিলারস। খুনিদের সঙ্গে ছাত্রসমাজ কোনও আপস করবে না।’

ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনাকে উদ্দেশ করে সাদ্দাম বলেন, টিউশনির টাকা বাঁচিয়ে, টিফিনের টাকা বাঁচিয়ে অনেক নেতাকর্মী এই সমাবেশে এসেছে। নেত্রী, আমরা কিছু চাই না আপনার ভালোবাসা ছাড়া।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের চার ভাগের এক ভাগ কারাভোগ করেছেন। যার সুফল পাচ্ছে এবং পাবে বাংলার জনগণ।’

তিনি বলেন, ‘যারা অসৎ উদ্দেশ্যে ইতিহাস লেখে, তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আত্মত্যাগকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে।’

এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩টা ৪০ মিনিটে মঞ্চে আসেন। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাবেশে ছাত্রলীগের পক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম