মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ২২:২০আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২২:২০

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

বুধবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিএসআর সেন্টার কর্তৃক আয়োজিত ‘চক্রাকার অর্থনীতি: স্থায়িত্বের নতুন গন্তব্যের পথে’ শীর্ষক অনুষ্ঠানে সিএসআর প্রতিবেদন প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সালমান এফ রহমান বলেন, ‘নিষেধাজ্ঞা বিষয়টিই তো ভুল ধারণা। নিষেধাজ্ঞা তারা শুধু একবার দিয়েছে র‌্যাবের ওপর। এরপর আইন অনুযায়ী আমাদের যে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তা আমরা নিচ্ছি। র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট হয়নি। আমাদের ব্যবসা-বাণিজ্য যেভাবে চলার ঠিক সেভাবেই চলছে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা যেটাকে স্যাংশন হিসেবে ভাবছে তা মূলত ভিসা রেস্ট্রিকশন। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধেই এই ভিসা রেস্ট্রিকশন দেওয়া হবে। সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ ও ভিসা নিষেধাজ্ঞাকে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বড় জিনিস করেছে। তাদের ভাব দেখলে মনে হবে ভিসা নিষেধাজ্ঞা শুধু আমাদের বিরুদ্ধে দিয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বারবার বলছে, এ নিষেধাজ্ঞা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চাইলে তার দেশের আইন অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তাদের একটা সিস্টেম আছে, আইন আছে, তারা সে অনুযায়ী কাজ করবে। আমি যদি তার দেশে যেতেই না চাই তাহলে নিষেধাজ্ঞার প্রশ্নই আসে না। বিএনপিসহ বিভিন্ন অপশক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী