আ.লীগ-যুবলীগের তিন কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৩, ১৭:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৮:৪৪

চলমান ‘শান্তি ও উন্নয়ন’ কর্মসূচির অংশ হিসেবে অক্টোবরে রাজধানীতে তিনটি সমাবেশ করবে আওয়ামী লীগ ও যুবলীগ। এরমধ্যে ১৬ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ, ১৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং ২০ অক্টোবর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিনিধি সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

শুক্রবার (১৩ অক্টোবর) নগর আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে। তবে নতুন কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, বৈঠকে নতুন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। ১৬, ১৮ ও ২০ অক্টোবর সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। এসব কর্মসূচি সফল করতে প্রস্তুতি নেওয়ার তাগিদও দেওয়া হয়েছে নেতাদের।

বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের