‘শ্রমিকদের টাকায় এমপি-মন্ত্রীরা দেশ বিদেশে ফুর্তি করছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৩, ১৯:২১আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৯:৪২

শ্রমিকদের টাকায় অবৈধ সরকারের এমপি-মন্ত্রীরা দেশে বিদেশে আমোদ-ফুর্তি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক হাসান বলেন, এই আওয়ামী সরকার আজ এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তারা এখন শ্রমিকদের বুকে গুলি চালাতেও দ্বিধাবোধ করে না। শ্রমিকদের টাকায় অবৈধ সরকারের এমপি-মন্ত্রীরা আজ দেশে বিদেশে আমোদ-ফূর্তি করছেন। অথচ আমার দেশের শ্রমিকরা ৩ বেলা দু’মুঠো খাবার পাচ্ছে না। এখন পর্যন্ত শ্রমিক আন্দোলনে ৩ জন শ্রমিককে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একইসঙ্গে সুষ্ঠু বিচার দাবি করছি।

দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, পোশাক শ্রমিকদের জন্য বেশি নয় ৬টি শার্টের মূল্য দাবি করছি। যে ৩ জন শ্রমিককে হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যার বিচার করতে হবে। আজ আওয়ামী সরকার পুলিশকে ব্যবহার করে শুধু বিরোধী দলগুলোর নেতাকর্মী নয়, শ্রমিকদের বুকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। কোনও আন্দোলনই সহ্য করতে পারছে না এই ভোটারবিহীন সরকার।

গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিরিন আকতার, জিয়াউর রহমান, শামসুদ্দিন, আরিফ বিল্লাহ, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম