রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতায় যাওয়া থেকে বিরত থাকুন: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ১৩:৩৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৫:১৩

রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা ধরে রাখার চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার পাতানো দ্বাদশ সংসদ নির্বাচন করতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এ সময় এই নির্বাচন থেকে গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তিকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে আ স ম আব্দুর রব বলেন, ‘আবারও ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক  সমীকরণে চরম বিপর্যয়ে ফেলবে। অভ্যন্তরীণ অস্থির রাজনীতিকে অধিকতর অস্থির ও সংঘাতমুখী করে ফেলবে এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে।’

রাষ্ট্র এবং জনগণকে বলি দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখার অপকৌশল কোনোক্রমেই গ্রহণীয় হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখার সরকারের আত্মঘাতী অপকৌশলের বিপজ্জনক ফাঁদে যারা জড়িত হবেন, ভবিষ্যতে তাদেরকেও দায় দায়িত্ব নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনি তফসিল বাতিল করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনই হবে এই মুহুর্তের রাজনৈতিক করণীয় ও কর্তব্য।’

চলমান গণআন্দোলনের লক্ষ্য অর্জন ব্যতিরেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি- কোনও অবস্থাতেই বর্তমান সরকারের অধীন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী