আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের নেতারা বসছেন রাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:০৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের নেতারা রাতে বৈঠকে বসবেন। রবিবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেলে এ বৈঠক হবে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু।

এ বিষয়ে জানতে চাইলে ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন নিয়ে আলোচনা করতে আমরা রাতে বৈঠকে বসবো।

বর্তমান সংসদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ৮ জন সংসদ সদস্য রয়েছেন। এবার আসন ছাড়ের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে জোটগত নির্বাচনের সিদ্ধান্ত হলেও শরিকদের সঙ্গে আসন বণ্টন বা সমঝোতা হয়নি। বিষয়টি দেখতে জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়।

৫ ডিসেম্বর রাতে আমুর বাসায় বৈঠক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে দল দুটির সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা। বৈঠকে আসন ছাড়ের পক্ষে নানা যুক্তি তুলে ধরে জোটের সমন্বয়ককে বোঝানোর চেষ্টা করেন তারা। বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানাবেন এবং ওবায়দুল কাদের তা শেখ হাসিনাকে জানাবেন বলে জানিয়েছেন আমু।

আরও পড়ুন-

আসন ছাড় বাড়তে পারে ওয়ার্কার্স পার্টি-জাসদের

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম