বিএনপি নেতাদের মিথ্যাচার নরকের কীটের চেয়েও জঘন্যতম: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৮ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৮

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি দেশে যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে, তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। ট্রেনে আগুন লাগানোর ঘটনাকে সরকারের ওপর দায় চাপিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা নরকের কীটের চেয়েও জঘন্যতম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ২৮ থেকে দেশের অর্জন নিয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম এই সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচন বানচাল করার চেষ্টা সফল হবে না। জনগণ এখন নির্বাচনমুখী। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। 

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সচল রয়েছে। সামনের দিনে অর্থনীতি আরও মজবুত হবে।

সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর অতিমাত্রার জালানি পোড়ানোর কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে। এর নির্মম শিকার হচ্ছে বাংলাদেশ। মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষা করতে হবে।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বক্তব্য রাখেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
ছাত্র আন্দোলনের হাওয়া এবার ইউরোপেও, পদত্যাগ করলেন প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
গাজায় যা ঘটছে তার কোনও সাফাই চলে না: কাতারের প্রধানমন্ত্রী
গাজায় যা ঘটছে তার কোনও সাফাই চলে না: কাতারের প্রধানমন্ত্রী
নয়া পল্টনে গাড়ির ধাক্কায় যুবক নিহত
নয়া পল্টনে গাড়ির ধাক্কায় যুবক নিহত
কুমিল্লায় কয়েক ঘণ্টায় আরও ৩৭৯ জন আটক
কুমিল্লায় কয়েক ঘণ্টায় আরও ৩৭৯ জন আটক
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ