সঠিক দায়িত্ব পালন করুন, চাকরিচ্যুত হবেন না: প্রশাসনকে নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অতীত ভুলে পুলিশ প্রশাসনের সদস্যদের এখন থেকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার পরিবর্তন হলে চাকরিচ্যুত বা ওএসডি হওয়ার আশঙ্কা নেই, কথা দিচ্ছি।

রবিবার (২৪ ডিসেম্বর) পল্টনে সরকার পতনের আন্দোলনে বিরোধী দলসমূহের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, আমরা কথা দিচ্ছি কারো চাকরি যাবে না। আর বর্তমান সরকার আজ পরিবর্তন হলেই কাল বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় চলে আসছে বিষয়টি তো এমন নয়। প্রয়োজনে জাতীয় ঐক্য ও সংহতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার হতে পারে। সুতরাং আপনাদের ভয়ের কিছু নাই।

আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিন, দেশ রক্ষা করুন।

নুর বলেন, দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসতে হবে। ভিনদেশি মদদে এদেশে কোনও একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্যরা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম