এক ডজন খাতে শূন্য থেকে শুরু করে চমক আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন খাতভিত্তিক নতুন প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। সেই সঙ্গে অন্তত এক ডজন খাতে শূন্য থেকে শুরু করে চমক দেখানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে দলটির ইশতেহারে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঘোষণা করা আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ‘শূন্য থেকে শুরু’ করা খাতের বিবরণ তুলে ধরা হয়েছে।

এতে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতা ছাড়ার সময় শূন্য থাকা ১২টি খাতে আওয়ামী লীগ সরকারের গত তিন মেয়াদ শেষে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।

সে অনুযায়ী, আওয়ামী লীগের আমলে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা হয়েছে ৩২টি, ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলার সংখ্যা ৩৯৪টি। ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে ৮ হাজার ৯৭২টি। ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে ২ হাজার ৬০০টি ইউনিয়নে। দেশে উৎপাদিত মোবাইল ফোন ব্র্যান্ডের সংখ্যা এখন ১৫টি। হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করা হয়েছে ১০৯টি।

ফ্যামিলি কার্ড ভিত্তিতে খাদ্য সহায়তাপ্রাপ্ত উপকারভোগীর (টিসিবি কর্তৃক প্রদত্ত) সংখ্যা পৌঁছেছে প্রায় ৫ কোটিতে। মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বর্তমানে ৮৪ লাখ। কৃষকদের প্রদানকৃত কৃষি কার্ডের আওতায় এসেছেন ২ কোটি ৬২ লাখ কৃষক। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ৫১ লাখে উন্নীত হয়েছে। ‘বর্গা চাষিদের জন্য কৃষিঋণ’ কর্মসূচির আওতায় দেশে এখন ২৮ লাখ বর্গা চাষি রয়েছেন। সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাভোগী পৌঁছেছে ৮ কোটি ৫০ লাখে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া সূচনা বক্তব্য রাখেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম