নির্বাচনি নাটক মঞ্চস্থ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৩, ২০:৫৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০:৫৫

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো রাজধানীতে প্রহসনের নির্বাচন বর্জনে প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।

এদিন বিকালে রাজধানীর বিজয়নগর, কাকরাইল, পল্টন, সেগুনবাগিচা এলাকায় প্রচারপত্র বিলি করে দলটি।

প্রচারপত্র বিতরণ পর্বের শুরুতে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার বলেন, ‘নৌকা আর ডামি নৌকা, পছন্দের প্রার্থী বাছাই করার কোনও সুযোগ জনগণের নাই। এখন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে লোক আনার নাটক সাজানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই সাজানো নাটক প্রত্যাখ্যান করছি। জনগণকে বলবো আপনারাও এই প্রতারণার নির্বাচন বর্জন করুন।’

প্রচারপত্র বিলির সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির অন্যান্য নেতাকর্মীরা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ