দেশের মানুষ লাল কার্ড দেখাচ্ছে, বিদেশিরাও দেখাবে: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৩, ২২:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২২:৫০

রাতে ভোট করার ভেতর দিয়ে সারা দুনিয়ার সামনে বাংলাদেশের মুখে চুনকালি মাখানো হয়েছে। প্রকৃতপক্ষে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজ এ কারণে দেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল এবং নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শন মিছিল পূর্বে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিলটি পল্টন মোড় হয়ে জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম হয়ে আবারও পল্টন মোড়ে এসে শেষ হয়।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, এই আওয়ামী লীগ সরকার ২০১৮ এর মধ্যরাতের নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি। ২০২৩ সালে এসে সরকারের একতরফা নির্বাচনকে যখন জনগণ প্রত্যাখ্যান করেছে, তখন তারা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে, ভবিষ্যতে বিভিন্ন সহায়তাকারী প্রকল্পের সুবিধা বাতিল করার হুমকি দিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে চায়।

তারা বলেন, দেশে এ মুহূর্তে সরকার ও নির্বাচন কমিশনকে মানুষ লাল কার্ড দেখাচ্ছে, এরপর বিদেশিরাও লাল কার্ড দেখাবে। আমরা রাজপথে আছি। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

এ সময় সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মঞ্চের নেতারা।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ