আ.লীগ গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৭:২৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:২৮

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে। দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আজ তাদের দুঃশাসনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে বাংলাদেশ।’

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে পল্টন এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফরহাদ বলেন, বিগত ১৫ বছরে এই সরকার কৌশলে রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নির্বাচনি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছুই শেষ করে দিয়েছে।

তিনি বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সরকার তাই করছে। তাই বলছি, এখনও সময় আছে, আসুন সম্মেলিতভাবে রাজপথে নেমে দেশ রক্ষা করি। গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি।

লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও যুগ্মমহাসচিব নুর নবী, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের ও মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল ও মাহবুব মুরশেদ হেলাল, এনপিপি প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ ফরিদসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন