নৌকার সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬

নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাড. সোহানা তাহমিনার বিরুদ্ধে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসুনাল কবির। সভাপতি হাফিজ আল আসাদ ভারতে চিকিৎসাধীন আছেন বলে জানান কমিটির সাধারণ সম্পাদক।

আসুনাল কবির বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচনে পরাজিত হয়ে নৌকা মার্কার প্রতিটি নেতাকর্মীকে সামাজিক, আর্থিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় প্রতিপন্ন করতে দলীয় প্রভাব খাটিয়ে তাহমিনা উঠেপড়ে লেগেছে।

তিনি বলেন, তারই ফলশ্রুতিতে হাফিজ আল আসাদের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মিথ্যা মামলা করেছেন। কথায় কথায় কমিটি ভেঙে দেওয়ার হুমকি-ধমকি দিচ্ছেন। এর থেকে লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে অস্বীকার করেন সোহানা তাহমিনা। পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, তারাই আগে আমাকে নিয়ে অসৌজন্যমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায়। যা নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে। আমি তার বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছি। এটা আরও বেশি করার দরকার ছিল।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম