সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা: নাছিম

বাংলা ট্রিবিউট রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭

দেশের সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সেই ধারা অব্যাহত থাকবে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের বিভিন্ন অর্জনে নারীরা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ঠিক সেভাবেই বর্তমান ছাত্রীরা দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।

তিনি বলেন, তারা যেন জঙ্গিবাদে আকৃষ্ট হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকা-৮ রাজধানীর হার্ট। এটাকে করতে হবে স্মার্ট। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

নাছিম বলেন, বিএনপির কোনও আন্দোলন নিয়ে আমাদের মাথাব্যথা নেই। বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে তারা জনসমর্থন হারিয়েছেন। পূর্বের আন্দোলনগুলোতে জনগণ তাদের সাড়া দেয়নি আগামী দিনেও দেবে না। আর যাই হোক মানুষ পুড়িয়ে, রেললাইন উঠিয়ে আন্দোলন হয় না। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক আর জনগণ যদি সাড়া দেয় তাহলে ভালো। আমরা আগেও শান্তিপূর্ণভাবে তাদের রাজপথে মোকাবিলা করেছি। আগামী দিনেও করবো।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের