বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুন, সরকারকে খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ   জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবন চরম দুর্ভোগে কাটছে। মানুষ দিশেহারা। আয়ের সঙ্গে ব্যয়ের কোনও সমন্বয় নেই। ঠিক সেই মুহূর্তে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের একগুয়েমি মনোভাবের বহিঃপ্রকাশ। এ সরকার জনগণবান্ধব নয়। রমজানের আগে এভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা কোনোভাবেই দেশের মানুষ মানতে পারে না।’

জালালুদ্দীন আহমদ বলেন, ‘সরকার ঘোষণা দিয়েছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেবে। সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। এর মধ্যে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। খেটে খাওয়াসহ স্বল্প আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়বে। জ্বালানি সংকটের কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষি ও কলকারখানা উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। যার কারণে গোটা বাজার ব্যবস্থা টালমাটাল হতে পারে।’

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক