ছাত্রদল নেতা জামিল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ মার্চ ২০২৪, ১৮:০০আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৮:০০

কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রদল নেতা জামিল হাসান অর্নবকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (১৬ মার্চ) নয়া পল্টনে বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মিছিলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ইতোপূর্বেও ছাত্রলীগের এ ধরনের সশস্ত্র সংঘাতের বলি হতে হয়েছে গর্ভের শিশুকে, নিরপরাধ পথচারীকে, সাধারণ শিক্ষার্থীদের। কিন্তু কোনও কিছুতেই এই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পারছে না দলকানা প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পবিত্র রমজান মাসে তারা সাধারণ শিক্ষার্থীদের রমজানের ফজিলত বিষয়ক আলোচনা, গণইফতারে হামলার মতো ধৃষ্টতা প্রদর্শন করে চলেছে।’

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) এবং প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ (যুগ্ম-সাধারণ পদমর্যাদা)। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাবেক কেন্দ্রীয় সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এ সময় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রমকালে কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রদল নেতা জামিল হাসান অর্নব গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম