শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে আত্মহননের প্ররোচনা কেন্দ্র বানিয়েছে আওয়ামী লীগ: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ মার্চ ২০২৪, ২১:৩৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২১:৩৩

সরকার দলীয় সন্ত্রাসী ও সরকার সমর্থক কিছু শিক্ষক মিলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস, মাদক, যৌন নিপীড়ন ও আত্মহননের প্ররোচনা কেন্দ্র বানিয়েছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকার আত্মহননসহ ক্যম্পাসে সংগঠিত সব অনৈতিক কর্মকাণ্ডের বিচারেরও দাবি জানানো হয় এই এক সমাবেশ থেকে।

মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির ষষ্ঠ দিনে রবিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে এবি পার্টির এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রায় সহস্রাধিক নাগরিক একসঙ্গে বসে ইফতার করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এমন এক লুটেরা বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা প্রতিনিয়ত খাদ্য দ্রব্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সরকারি দলের ছাত্রসংগঠনের অত্যাচারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ ছাত্রীরা সম্ভ্রম রক্ষা করে চলতে পারছে না। কেউ কেউ কষ্টে ক্ষোভে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। সরকার সমর্থিত কতিপয় শিক্ষক এসব অপকর্মের নির্লজ্জ সহযোগিতা দিয়ে যাচ্ছে।

এবি পার্টির সহকারী সদস্য সচিব আনোয়ার ফারুকের সঞ্চালনায় ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সভাপতিত্বে গণ-ইফতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী