গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবি পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ১৯:৫২আপডেট : ১৮ মে ২০২৪, ১৯:৫৫

গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার (১৮ মে) রাজধানীর বিজয় নগরে বিজয়-৭১ চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। এ সময় ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি ও ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে দলটি।

গণপ্রতিবাদ সমাবেশ

সমাবেশ থেকে বক্তারা বলেন, দীর্ঘ সাত মাস ধরে ইসরায়েল সরকার গাজায় সাধারণ নিরস্ত্র মানুষের ওপর বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন– মানবাধিকারকর্মী শারমিন মুরশিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কলামিস্ট রুবী আমাতুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, এবি পার্টির যুগ্ম আহ্বায় প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী