কেন্দ্রীয় ছাত্রলীগের পদ থেকে এক নেতা ও এক নেত্রীকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। অব্যাহতি প্রাপ্তরা হলেন-কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফুয়াদ হোসেন শাহাদাত ও উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমেনা খাতুন রুশা।
সোমবার (৩ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুটি পৃথক বিজ্ঞপ্তির একটিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ফুয়াদ হোসেন শাহাদাত (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ) কে তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আমেনা খাতুন রুশা (উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) কে তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।









