নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুন ২০২৪, ১৭:৪৪আপডেট : ২৭ জুন ২০২৪, ১৭:৫৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার, মূল্যবোধ ও ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে। একটি দেশ, একটি জাতি তখনই এগিয়ে যেতে পারে যদি তাদের নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের একজন শেখ হাসিনা আছেন। যিনি বাংলাদেশকে পরিবর্তন ও রূপান্তর করে উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে গেছেন। তিনি আমাদের দারিদ্র্য, অভাব, অভিযোগ দূর করে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সফল হয়েছেন। দেশের এমন কোনও জায়গা নেই যেখানে নারীরা তাদের অবস্থান তৈরি করতে পারেনি। এই সবটাই সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার জন্য।

তিনি বলেন, আজ বাংলাদেশ যদি আরও এগিয়ে যেতে চায় তাহলে সেখানে শুধু পুরুষরা এগিয়ে গেলেই হবে না, এর পাশাপাশি সমানতালে নারীদেরও এগিয়ে যেতে হবে। দেশকে গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। তিনি তাঁর জীবনের অর্ধেকটা সময় কারাগারে কাটিয়েছেন। তাঁকে ফাঁসিতে ঝুলানোর ভয় দেখানোর পরও দমে যাননি। তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি চেয়েছেন বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। জাতির পিতা তাঁর স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। খুনিরা তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম