আগে নিজের চেহারা আয়নায় দেখুন: খালেদাকে নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ২১:৩৬আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২১:৩৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম‘বিএনপি নেত্রী- আগে নিজের চেহারা আয়নায় দেখুন। তারপর অন্যের সমালোচনা করুন। প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললে ভদ্রভাবে কথা বলতে হবে। বিএনপির কাছ থেকে আওয়ামী লীগের ভদ্রতা শেখার কিছু নেই।’ বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
মঙ্গলবার নারী দিবসে মহিলা দলের নেত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার বক্তব্য শুনে বিস্মৃত হয়েছি। তিনি যখন কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু হাসিনা বলেন। এটা কোন ধরনের উক্তি, কোন ধরনের সভ্যতা।’
আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, শেখ হাসিনা কাউন্সিলারদের ভোটে প্রধানমন্ত্রী হননি। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।
‘আজ মহিলারা কোথায় নিরাপদ নয়, শিশুরাও নির্যাতিত’ খালেদা জিয়ার এই বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৫ সালে আপনি যেভাবে নারী ও শিশুদের আগুনে পুড়িয়ে হত্যা করেছেন, দেশের মানুষ তা ভুলে যায়নি।

সূত্র: বাসস

/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে