হেফাজতের মামলা প্রত্যাহার চায় খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ২০:০৬আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২০:৩১

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) খেলাফত মজলিস আয়োজিত এক ব্রিফিংয়ে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব দাবি করেন।

তিনি বলেন, ‘অতীব দুঃখের বিষয় কিছু কিছু জায়গায় লুটপাট-অগ্নিসংযাগের ঘটনা লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, উপাসনালয় ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত আপত্তিকর বিষয়। বিশেষ কোনও মহল এ বিজয়কে কলঙ্কিত করার জন্য এহেন ঘটনা ঘটাতে পারে। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনও ধরনের হামলার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনও হামলা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ গণঅভ্যুত্থান ও বিজয় সবার। সবাই মিলে এক সুন্দর ও অর্থবহ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বক্তব্যে তিনি আরও বলেন, ‘এক মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সব কিছু ঢেলে সাজাতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান প্রমুখ।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম