ইসির প্রতি বিএনপির আহ্বান

‘দয়া করে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ১৫:৪২আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৫:৪২

খন্দকার মাহবুব হোসেন নির্বাচন কমিশনকে (ইসি) তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন  বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনাদের শেষ সুযোগ। আপনাদের যথেষ্ট সাংবিধানিক ক্ষমতা আছে, দয়া করে তা প্রয়োগ করুন।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘ইউপি নির্বাচনে সরকারের নিরপেক্ষতা ও ইসির সক্ষমতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইসি’র উদ্দেশ্য খন্দকার মাহবুব হোসেন  আরও বলেন, ‘আপনারা যদি পৌরসভা নির্বাচনে আপনাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে না পারেন, তাহলে বাংলার জনগন আপনাদের ক্ষমা করবে না।’
প্রধান নির্বাচন কমিশন কাজী রকিব উদ্দীন আহমেদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আপনাদের সীমা লঙ্ঘনেরও একটা সীমা আছে, জনগনের কাছে আর কত ধিকৃত হবেন। তাই এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছুটা হলেও ভূমিকা রাখুন। যাতে আপনাদের সীমা লঙ্ঘনটাও একটু কমে আসে।’
বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাক হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ফখরুদ্দীন ও মঈনউদ্দীনের করুনায় ক্ষমতায় আসা বর্তমান সরকার দুর্নীতি আর লুটপাট করে সারা দেশের মানুষকে আজ আতঙ্কিত করে ফেলেছে। যারফলে এখন রিজার্ভ ব্যাংকের টাকাও উধাও হয়ে গেল। যা পৃথিবীর অন্য কোথাও আর হয়নি।’  

২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে- স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যবের সমালোচনা করে খন্দকার মাহবুব বলেন, ‘২০২৪ সাল নয়, চিরদিন আপনারা ক্ষমতায় থাকুন। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমাদের এবং দেশের জনগনকে একটু শান্তিতে থাকতে দিন।’

সংগঠনের সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরেও বক্তব্য দেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংসদ সৈয়দ আশিফা আশরাফ পাপিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

/এসআইএস/এফএস/ 

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি