প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৪, ১৮:৫৩আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৮:৫৩

বর্তমান সংবিধানের আলোকে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদ দিয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

শনিবার (৩১ আগস্ট) যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা শেষে বেরিয়ে এ কথা বলেন তিনি।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, পুলিশ সংস্কার একটা বড় কাজ। রাষ্ট্রের জন্য পুলিশকে তৈরি করা, কালো আইন বাতিল। পুরো বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে।

চুরি, দুর্নীতি সামাল দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, দণ্ডিত দুর্নীতিবাজরা যাতে কোনদিন নির্বাচনে আসতে না পারে। কালো টাকা বাংলাদেশর রাজনীতিতে রিসাইকেল না হয়, সেদিকে কঠোর নজরদারি করতে হবে।

দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আমরা মুক্তিযুদ্ধের পর দেশটাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরেও দেশ গঠনে ব্যর্থ হয়েছি। কিন্তু এবার ব্যর্থ হতে চাই না বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

তিনি আরও বলেন, শহীদদের বিনিময়ে আজ যে মুক্ত বাতাস তা যাতে জনগণ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
‘গণভোট’ আয়োজনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : জাসদ 
বাম মোর্চার মিছিলে পুলিশের লাঠিচার্জ, গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ
সিপাহিজনতার অভ্যুত্থান দিবস পালন করলো জাসদ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম