চীনা দূতাবাসের বিশেষ আয়োজনে বিএনপি ও বিভিন্ন দলের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯

ঢাকার চীনা দূতাবাসের বিশেষ আয়োজনে যোগ দিয়েছেন বিএনপির নেতারা। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিমানবন্দরের উপকণ্ঠে হোটেল লা মেরিডিয়ানে বিশেষ ভোজসভায় দেশের বিভিন্ন দলের নেতারাও অংশ নিচ্ছেন। রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখার সময় বিশেষ আয়োজন চলছিল।

বিএনপির একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, দীর্ঘ বেশ কয়েক বছর পর চীনের এমন আয়োজনে বিএনপির নেতারা যোগ দিলেন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।

রেহমান সোবহানের সঙ্গে সাইফুল হক বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির মহাসচিবসহ অনেক নেতা আয়োজনে অংশগ্রহণ করছেন। দূতাবাসের আমন্ত্রণে তারা সেখানে গেছেন।’

সেখানে অংশ নিয়েছেন এমন একটি সূত্রে বাংলা ট্রিবিউনের কাছে আসা ছবিতে দেখা গেছে, রাষ্ট্রদূতের সঙ্গে কেক কাটছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্য ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, অর্থনীতিবিদ রেহমান সোবহান প্রমুখ।

ছবিতে বিভিন্ন দলের নেতারা বিএনপির আমন্ত্রিতদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, সুকোমল বড়ুয়া, হাবিব উন নবী খান সোহেল, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, রাজিব আহসান প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী