ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮

বাংলাদেশ মিশনে হামলার মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। এ হামলার জন্য ভারতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ ‘আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ‘আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। বাংলাদেশ মিশনে হামলার মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। এ হামলার জন্য ভারতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে।’

তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদি পতিত ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। ভারতের আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে।’

ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ইসলামী যুব মজলিসের সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন প্রমুখ। 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের