ধর্মীয় সম্প্রীতি নষ্টের চক্রান্ত প্রতিহত করতে হবে: জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৩২

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা।
শনিবার (৭ ডিসেম্বর) স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের লক্ষ্যে দলটির আয়োজিত সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা। 

সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। ফ্যাসিবাদী শাসকের বিদায় হলেও দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই ও রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তনের মাধ্যমে  ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে চিরকালের জন্য উচ্ছেদ করে দিতে হবে। এ জন্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।’

এ সময় জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়কে ম্লান করে দিতে মিথ্যা ও অপতথ্য ছড়ানো হচ্ছে। দেশে সব ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনও চক্রান্তকে প্রতিহত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করতে হবে।’

ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দ ফাতেমা হেনা, মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, কামাল উদ্দিন মজুমদার সাজু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সী, আবুল কালাম, সুমন খান, মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী