খালেদা মানেই গণতন্ত্র, গণতন্ত্র মানেই খালেদা: মির্জা ফখরুল

সালমান তারেক শাকিল, আমানুর রহমান রনি, রশিদ আল রুহানী ও রাফসান জানি, বিএনপি কাউন্সিল থেকে
১৯ মার্চ ২০১৬, ১২:১৫আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:২৯

খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া মানেই গণতন্ত্র, গণতন্ত্র মানেই খালেদা জিয়া। অনেক পথ পাড়ি দিয়ে, অনেক সংগ্রাম করে তিনি এই পর্যায়ে এসেছেন। 
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন প্রাঙ্গণে ৬ষ্ঠ কাউন্সিলের প্রথম পর্বে এ মন্তব্য করেন। সম্মেলনে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া।
সম্মেলনে উপস্থিত আমন্ত্রিতদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন মির্জা ফখরুল। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধা, বীর প্রতীকদের এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদদের।
মির্জা ফখরুল বিগত দিনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া নেতাকর্মীদের কথা উল্লেখ করেন এবং তাদের সন্ধান দাবি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত কয়েক বছর নজিরবিহীন দমননীতির কারণে বিএনপির ৫০২ নেতাকর্মী নিহত হয়েছেন। অপহৃত হয়েছেন ২২৩ জন। গুরুতর আহত হয়েছেন প্রায় ৪০০০ নেতাকর্মী। জেল খেটেছেন ৭৫ হাজার জন। মামলা দায়ের হয়েছে ২৪ হাজার। আসামি করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার নেতা-কর্মীকে।
সরকার ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে অভিযোগ তুলে তিনি বলেন, সম্প্রতি মিথ্যা মামলায় ৫০জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলে আটক রাখা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, প্রাক্তনমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অসংখ্য নেতা-কর্মীকে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম