এই সরকারকে মানুষের ভাত-ভোটের অধিকার দিতে হবে: শামসুজ্জামান দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকারকে মানুষের ভাত ও ভোটের অধিকার দিতে হবে। মানুষের নিরাপত্তার দিকে নজর দিতে হবে। তিনি বলেন, ‘মানুষের যে স্বস্তিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এর বাইরে হাসিনার অনুচররা যেসব জায়গায় এখনও রয়ে গেছে, সেসব জায়গায় তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে হবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের জনগণ যতই সজাগ থাক সরকারকে যদি সজাগ করা না যায়, সরকার যদি সজাগ না হয়— তাহলে ফ্যাসিবাদের দোসরদের শক্তি বাড়বে, বাংলাদেশের সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। সেই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে।’

দেশের জনগণ, গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেরা বিভক্ত হলে স্বৈরতন্ত্র শক্তিশালী হবে। তাই যেকোনও পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার হাসিনা ও তার সহযোগিরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের প্রিয় সঙ্গী যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে, স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে, ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে— যারা লুটপাট গুম, খুন, হত্যা করেছে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে পার্শ্ববর্তী একটি দেশ। সেই হিসেবে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং ৫ আগস্টের যে ঐক্য সেই ঐক্য ধরে রাখতে হবে।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময়  আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি  মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান