শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ০২:৩১আপডেট : ১০ মে ২০২৫, ০২:৩১

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে মধ্যরাতেও শাহবাগে মানুষের উপচেপড়া দেখা গেছে। সেখানে বড় প্রজেক্টরে দেখানো হচ্ছে ডকুমেন্টারি। এতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন ঘটনা নিয়ে প্রতিবেদন দেখানো হচ্ছে।

পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই বিপ্লব ও আয়নাঘরের ঘটনার সচিত্র বিবরণ তুলে ধরা হয়েছে। একটি পর্ব শেষ হলে বক্তব্য রাখেন নেতারা। সেখানে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় থাকবেন।

শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী

ফাঁকে ফাঁকে চলছে জাগরণী গান ও বিপ্লবী স্লোগান। ডকুমেন্টারি দেখার সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। মাঝে মাঝে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শাহবাগ এলাকা। শুক্রবার (৯ মে) দিবাগত রাতে দেখা গেছে এমন চিত্র।

শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী

আন্দোলনে আহত কলেজ ছাত্রী ইশরাত জাহান বলেন, তিনি জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলেন। আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছে, এখনও দলটিকে নিষিদ্ধ না করা জাতির সঙ্গে তামাশার শামিল। 

একই কথা জানালেন হেফাজত নেতা কামরুল ইসলাম। তিনি বলেন, জুলাইয়ে যে বীভৎসতা হয়েছে, এরপর আর আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই। 

শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী

প্রসঙ্গত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বুধবার (৮ মে) রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে প্রথমে আন্দোলন শুরু করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পরে জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

শুক্রবার বাদ জুমা সেখানে সমাবেশ শেষে বিকাল ৪টার পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

/এমকে/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি