অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৯:৫২আপডেট : ২৮ মে ২০২৫, ১৯:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে। বেশিরভাগ উপদেষ্টা ও কর্মকর্তা বিদেশি নাগরিক। সরকারের কাছে জনগণের অনেক আকাঙক্ষা ছিল। কিন্তু এখন পর্যন্ত কিছুই পায়নি। সরকার গণহত্যার বিচার ও সংস্কারের পর নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও ৯ মাসেও সংস্কার করতে পারেনি, এভাবে চলতে থাকলে ৯ বছরেও পারবে না।

বুধবার (২৮ মে) বিকালে নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চান, সেন্টমার্টিন দ্বীপ, করিডর, দ্বিতীয় ওয়ার্ল্ড, স্টার লিঙ্ক দিয়ে কী করছেন? আপনারা মনে করছেন আমরা কিছুই বুঝি না? দেশের মানুষকে বোকা ভাববেন না।

তিনি বলেন, আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি, কোনও কাজ শেষ করতে পারবেন না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, কিছু লোক ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে, এদের প্রতিহত করতে হবে।

জাতীয়তাবাদী যুবদল সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ