ছাত্রদলের সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১২:৪৯আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:৪৯

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে আজ রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় শাহবাগ এলাকায় ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।

এদিকে সমাবেশ মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও এর আগেই আশেপাশে নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়েছে।

সমাবেশে আসা ছাত্রদল নেতাকর্মীরা বলছেন, আজকের সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ের একটি প্রতীক। শান্তিপূর্ণভাবে নানা দাবি তুলে ধরতেই এই আয়োজন।

ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়

সরেজমিন দেখা যায়, সমাবেশস্থলের চারপাশে ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পশ্চিম ছাত্রদলসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এছাড়াও টিএসসির কাছাকাছি অবস্থান নিয়েছেন ঢাকার বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান জানান, আজকের সমাবেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সম্প্রতির বার্তা দেওয়ার সমাবেশ। এনসিপিকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত স্থান ছেড়ে দিয়ে সেই বার্তা দিয়েছি। এছাড়াও ভবিষ্যতে গণতন্ত্র রক্ষায় আমরা যা যা করবো, তার একটা রোডম্যাপ ঘোষণা করা হবে।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে জানানো হয়, সমাবেশ সফল করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে আজকের সমাবেশের কারণে সৃষ্ট নগরবাসীর ভোগান্তির কথা শিকার করে আগেই দুঃখ প্রকাশ করেছেন তারা।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি