নাটকীয়তার পর কারামুক্ত ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৯:৫৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৯:৫৩

ফখরুল বিএনপির মহাসচিব হওয়ার পরই কয়েক ঘণ্টা কারাগারে থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
দুপুরে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। তিন ঘণ্টা পর একই আদালত তাকে জামিন দেন। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে। জামিন হওয়ার প্রায় তিন ঘণ্টা পর তিনি কারাগার থেকে মুক্তি পান।
আদালতে আত্মসমর্পণ করে রাজধানীর পল্টন থানার তিনটি মামলায় জামিনের আবেদন করেন ফখরুল। আদালত একটি মামলায় তাকে জামিন দেন। বাকি দুটিতে জামিন আবেদন নাকচ করে দুপুর একটার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মির্জা ফখরুলের আইনজীবীরা জামিন আবেদন পুনর্বিবেচনার জন্য আবেদন জানান। বিকেল চারটার দিকে শুনানি শেষে আদালত মির্জা ফখরুলের অসুস্থতা বিবেচনায় নিয়ে জামিনের আবেদন মঞ্জুর করেন।
২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
বুধবার সকালেই ভারপ্রাপ্ত মাহাসচিব থেকে মহাসচিব হিসেবে পদোন্নতি পান ফখরুল। নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানানোর জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খবর আসে, ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের নতুন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, মহাসচিবকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে বিকেলে ফখরুলের জামিনের খবর পাওয়ার পর দলের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি