নির্বাচন-পূর্ব সফরে আইআরআই দলের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ১৮:১৯আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৮:১৯

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকায় দ্য ওয়েস্টিনে অনুষ্ঠিত এই বৈঠকে গণঅধিকার পরিষদের তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাশেদ খান বলেন, ‘আইআরআই-এর পক্ষ থেকে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়। আমরা জানিয়েছি, ইতোমধ্যে গণঅধিকার পরিষদ ৫০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং চলতি মাসের মধ্যেই আরও ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আমরা ৩০০ আসনে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও জানান, আইআরআই প্রতিনিধি দল সরকারের নির্বাচন আয়োজন সম্পর্কেও তথ্য জানতে চায়। রাশেদ খান বলেন, ‘আমরা জানিয়েছি, সরকার ইতোমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা ধরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আমাদের সংস্কার এবং নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে।’

জাতীয় পার্টির সঙ্গে সম্ভাব্য বিরোধ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয়ই একই ধরনের অপরাধে জড়িত। দেশের জনগণ জাতীয় পার্টিকে রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে দেখতে চায় না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছি, তারা যেন জাতীয় পার্টির সঙ্গে কোনো বৈঠক বা মিটিং না করে।’

/টিএইচ/এমএইচআর/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী