ঢাবি ট্রেজারারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে ছাত্রদল সেক্রেটারির নিন্দা

বাংলা ট্রিবিউন রির্পোট
২৭ অক্টোবর ২০২৫, ১৪:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৪:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের সঙ্গে কয়েকজন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নেতার আক্রমণাত্মক ও অশোভন আচরণের নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৭ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি এই নিন্দা জানান।

ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের সঙ্গে কয়েকজন ডাকসু নেতা যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে অশোভন আচরণ করেছেন তা খুবই নিন্দনীয়। উক্ত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ট্রেজারার মহোদয় জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় সংগঠক ছিলেন। শিক্ষার্থীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন। বিগত প্রশাসনের অব্যবস্থাপনার দায় বর্তমান ট্রেজারার মহোদয়ের ওপর চাপিয়ে অযাচিত চাপ সৃষ্টি করা অছাত্রসুলভ ও বিবেকহীন আচরণ।’

নাছির বলেন, ‘ডাকসুর পদবী ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর মবতন্ত্র প্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত।’ তিনি সংশ্লিষ্ট নেতাদের নিয়মতান্ত্রিক ও সংলাপভিত্তিক উপায়ে দাবি আদায়ের আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করাকে অগ্রাধিকার উল্লেখ করে ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ভবঘুরে-উদ্বাস্তু, নেশাগ্রস্ত কিংবা মানসিক ভারসাম্যহীন এবং বীভৎস রোগাক্রান্তদের সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা জরুরি। তারা বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।’

এছাড়া তিনি ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা ও দোকানপাট পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। নাছির বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যারা স্থায়ী বা অস্থায়ী দোকান পরিচালনা করে আসছেন, তাদের যথাযথ প্রক্রিয়া ছাড়া উচ্ছেদ করা সঠিক নয়। প্রশাসনের উচিত দ্রুত নীতিগত সিদ্ধান্ত নিয়ে দোকানগুলোকে একটি কাঠামোর মধ্যে আনা, অন্যথায় নতুন বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’

/টিএইচ/এমএইচআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান