ঢাকায় আসছেন জুবাইদা, দুপুরের দিকে লন্ডনযাত্রা করবেন খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ডিসেম্বর ২০২৫, ২৩:৩৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:৫২

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত লন্ডনে নেওয়া হচ্ছে। তাকে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

লন্ডন প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হি‌থ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠতে দেখা যায় তা‌কে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ দিনই তিনি খালেদা জিয়াকে নিয়ে আবার লন্ডন ফেরত যাবেন।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বিমানবন্দরে ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমান।

শায়রুল কবির খান বলেন, ‘শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি এসে পৌঁছবেন বলে আশা করছি। এরপর জুবাইদা রহমান হাসপাতালে যাবেন। সেখান থেকে বেগম খালেদা জিয়াসহ অন্যান্য যাত্রীরা বিমানবন্দর যাবেন। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন।’

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

/এসটিএস/এমএইচআর/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের