খালেদার বিরুদ্ধে পরোয়ানা: সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৬, ১৯:১৫আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:১৯

বিএনপি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি। শনিবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, সোমবার দেশের সব মহানগর ও জেলায় এই কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের রাজপথে নেমে বিক্ষোভ করতেও আহ্বান জানান তিনি।  
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গত বুধবার  গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রতিবাদে শনিবার দুপুরেও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল।
গত বছরের অবরোধ পরবর্তী সোমবারের বিক্ষোভই হবে বিএনপির প্রথম রাজপথের কর্মসূচি। এর আগে গত ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল করেছে বিএনপি। 

এসটিএস/ এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী