নেতাকর্মীদের স্লোগানে মুখর পূর্বাচল ও আশপাশের এলাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে সারা দেশেই বিরাজ করছে উৎসবের আমেজ। মধ্যরাতে তীব্র শীত উপেক্ষা করে দলে দলে রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী হচ্ছেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ওই এলাকা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সরেজমিন এই চিত্র দেখা যায় পূর্বাচল ও আসেপাশের এলাকায়।

কুড়িল বিশ্বরোড ও আশেপাশের এলাকায় দেখা যায়, স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা যাচ্ছেন কাঞ্চনব্রিজের মূল মঞ্চের দিকে। হাতে জাতীয় পতাকা এবং দলের চেয়ারম্যান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত পতাকা নিয়ে যাত্রা করেছেন তারা। ‘তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে’, 'তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’– এমন স্লোগানে মুখরিত তরুণ নেতাকর্মীরা। 

কথা হয় বিএনপির কর্মী শামসুল আলমের সঙ্গে। তিনি এসেছেন গাইবান্ধা থেকে। শামসুল বলেন, ‘এত বছর পরে আমাদের নেতা আসছেন। এই শীত আমাদের কাছে কিছুই না। আমরা নেতাকে বরণ করতে এসেছি।’

আরেক কর্মী ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান এলেই আমাদের দেশে শান্তি ফিরে আসবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা যে স্বৈরাচারের শাসনে ছিলাম এখন আমরা সেটা থেকে মুক্ত। বিএনপি সামনে সরকারে গেলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।’

উল্লেখ্য, ২০০৮ সালে দেশত্যাগের পর এই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

/এএজে/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি