বৈশাখী উপহার হিসেবে দলের নারী নেত্রীদের নিজের জমানো শাড়ি পাঠিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কাছে থেকে এবারের বৈশাখী উপহার পেয়েছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই এই উপহার পেয়ে আনন্দিত। জীবনের শ্রেষ্ঠ এ উপহার যত্ন করে সংরক্ষণ করবেন বলে জানিয়েছেন তারা। পাশাপাশি এও জানান, এর মধ্যে তারা নেত্রীর (শেখ হাসিনার) স্নেহ ও ভালবাসা খুঁজে পান।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর এই উপহার নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী নেত্রীরা বিভিন্ন স্ট্যাটাস দিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে উপহার পাওয়া নারী নেত্রীরা প্রধানমন্ত্রীর পাশাপাশি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলকেও ধন্যবাদ জানিয়েছেন।
শামীম আলম আরজু তার ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপহার পেয়েছি অপু আপার মাধ্যমে।১৬ কোটি মানুষের প্রাণ। জননেত্রী শেখ হাসিনা শাড়ি উপহার দিয়েছেন।অপু আপা আমার হাতে শাড়িটি দিয়ে বলেন, এ উপহার নেত্রী দিয়েছেন।এ কথা শুনে অনেক অনেক আনন্দ হয় আমার.....।’
কামরুন নাহার লিপি লিখেছেন, ‘১৬ কোটি বাঙালির প্রাণের নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শাড়ি উপহার পেলাম অপু দিদির মাধ্যমে। এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।এ শাড়ির মধ্যে খুঁজে পাই প্রধানমন্ত্রীর আদর, স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসা।’
নাসরীন হক লিখেছেন, ‘জীবনের সেরা একটি উপহার পেলাম আজ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। প্রাণের দিদি অপু উকিল আজ অতি সাধারণ এই আমাকে বিরল সম্মানের সুযোগ দিলেন। আমি অভিভূত, দিদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমৃত্যু এই উপহার আমার সঙ্গেই রইবে। জয়তু শেখ হাসিনা।’
নার্গিস মাহতাব লিখেছেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শাড়ি উপহার পেলাম। এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।’
পিএইচসি/এমএসএম/








