তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৬, ২০:২৯আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২২:১৮

বিএনপির গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক চলছে। শনিবার (১ আগস্ট) রাত ৮টায় বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, বৈঠকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়নসহ গুরুত্বপূর্ণ তিনটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় মনোনীত মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাহাবুদ্দিনের উত্তরসূরি কে হবেন, সেই আলোচনার মধ্যে স্থায়ী কমিটির বৈঠক ডাকলো বিএনপি।

এ ছাড়া দলের মহাসচিব এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচিত বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হতে পারে। অন্যদিকে, এনসিপির পদযাত্রায় সংঘাতের বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

/এমকে/আইএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
চামড়া শিল্পের প্রসারে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি