‘বিএনপি ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে সরকারকে বৈধতা দিচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৬, ১৫:০৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৫:১৮

গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বর্তমান সরকারকে বৈধতা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ-সংস্কৃতি দলের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,‘বিএনপির নেতারা একদিকে কর্মীদের ইউপি নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দিচ্ছেন। আবার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে কান্নাও করছেন।  সরকার কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার গ্যারান্টি দেয়নি। তাহলে কেন নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন?’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনি পহেলা বৈশাখের আগে ইলিশ না খাওয়ার ঘোষণা দিলেন। আপনার (প্রধানমন্ত্রী)কাছে আমার প্রশ্ন, আপনি একদিনের জন্য কেন ইলিশ খাওয়া বন্ধ করলেন? আপনি শেখ হাসিনা ভোট চুরি ও ভোট ডাকাতি বন্ধ করে গণতন্ত্র খাওয়া বন্ধ করবেন কিনা, জাতি তা জানতে চায়।’  
গত বুধবারের ভূমিকম্পনের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এখন মানুষের মনেও তীব্র ভূমিকম্পন হচ্ছে। আর এ ভূমিকম্পন একসময় মানুষের মনের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবেই। তখন সে ভূমিকম্পনের ক্ষয়ক্ষতির পরিমাণ কতো যে হবে, তা সরকার অনুধাবন করতে পারছে না। যদি সরকার অনুমান করতে পারতো, তাহলে সকলকে নিয়েই সমাধানের পথ খুঁজতো।’

 

আরও পড়ুন:  ৮ হাজার আল কায়েদা জঙ্গির কথা জানালেন তথ্যমন্ত্রী

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমানে দেশে ইউপি নির্বাচনের নামে হত্যার মহা-উৎসব চলছে।’

সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ হোসেন চপলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জাসাসের সভাপতি এম এ মালেক প্রমুখ।

এসআইএস/  এপিএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান