আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে যা বললেন রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৭

এবার এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগের বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন তিনি।

সেখানে রাশেদ খাঁন বলেন, আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছে! অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে সে পুনর্বাসন করেছে, সেটা আমি জানি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময় আসিফ মাহমুদকে আমি সরাসরি কয়েকবার সতর্ক করেছি। কিন্তু সে তোয়াক্কা করেনি! এ বিষয়টা এনসিপির প্রত্যেক নেতা জানে। আমি তখন আসিফ মাহমুদের এ বিষয়টা তাদের জানালে তারা বলতো, ভাই আসিফ তো আমাদের কেউ না! তার সঙ্গে এনসিপির কোনও যোগাযোগ ও সম্পর্ক নেই! দুর্নীতি ও বিতর্কের দায় না নিতে নাহিদ ইসলাম তো বহুবার গণমাধ্যমে বলেছে, দুজন ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনও সম্পর্ক নেই! 

তিনি বলেন, আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিল। যে তথ্য আমি নিজে জানি। এছাড়া সে সময় আসিফের এপিএস মোয়াজ্জেমের বেশ কিছু তথ্য আমার কাছে আসে। এ দুজনের বিষয়ে আমি অন্তর্বর্তী সরকারের আরেকজন উপদেষ্টাকে অবহিত করেছিলাম। তিনি আমার দেওয়া তথ্য পেয়ে উত্তরে বলেছিলেন, ‘আমরা যে বেতন পাই, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়! স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?’ 

রাশেদ খাঁন লেখেন, দেখেন, নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়ায় না? কারণ তারা সবাই এসব তথ্য জানে! চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদের অবস্থাও সেরকম হয়েছে!

/এসও/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
একই সড়ক জামায়াতের এমপি ও বিএনপির প্রশাসক উদ্বোধনের ঘটনায় যা জানা গেলো
সরকার রাতে দাম বাড়ায়, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে: আসিফ মাহমুদ
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন বিচারক
দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন বিচারক
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো