ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা যে কোনও সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপির তিন জন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। তবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা পরে জানানো হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করে জানান, পার্লামেন্টারি বোর্ডের সামনে সাক্ষাৎকার দিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র। 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড ও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং ডা. ফরহাদ হালিম ডোনার।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘এই বৈঠক মনোনয়ন বোর্ডের বৈঠক। স্থায়ী কমিটিই বোর্ডে সদস্য। আমরা আমাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। তবে সিদ্ধান্তটি (কে মনোনয়ন পাবেন) পরে জানানো হবে।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।হত ২০ আগস্ট তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসন শূন্য ঘোষণা করা হয়। এখন ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
দল-প্রতীক হারিয়ে নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার মমতা শিবিরের
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
সর্বশেষ খবর
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
দোকানের ছাদেই হবে বিদ্যুৎকেন্দ্র 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ