বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের লাইভ সূচক অনুযায়ী, ৩৬২ একিউআই স্কোর নিয়ে ‘বিপজ্জনক’ বাতাসে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে শহরটি। এ সময় ১৫৯ একিউআই স্কোর নিয়ে ঢাকার অবস্থান বিশ্বে ষষ্ঠ, যা মানুষের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’।
শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা: ১. লাহোর, পাকিস্তান: একিউআই ৩৬২ (বিপজ্জনক) ২. দিল্লি, ভারত: একিউআই ২৪৩ (খুবই অস্বাস্থ্যকর) ৩. কলকাতা, ভারত: একিউআই ১৯০ (অস্বাস্থ্যকর) ৪. বেইজিং, চীন: একিউআই ১৬৫ (অস্বাস্থ্যকর) ৫. দুবাই, সংযুক্ত আরব আমিরাত: একিউআই ১৬৩ (অস্বাস্থ্যকর) ৬. ঢাকা, বাংলাদেশ: একিউআই ১৫৯ (অস্বাস্থ্যকর) ৭. করাচি, পাকিস্তান: একিউআই ১৫৭ (অস্বাস্থ্যকর) ৮. হ্যানয়, ভিয়েতনাম: একিউআই ১৫৬ (অস্বাস্থ্যকর) ৯. ইয়াঙ্গুন, মিয়ানমার: একিউআই ১৫২ (অস্বাস্থ্যকর) ১০. জাকার্তা, ইন্দোনেশিয়া: একিউআই ১৩৫ (সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর)।
উল্লেখ্য, একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।