পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮

রাজধানীর মিরপুর-১ নম্বরে বৃহস্পতিবার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটপাটের অভিযোগ তুলে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পুলিশের গাড়ির সামনে থেকেই হাসপাতালের ফার্নিচার ও ইক্যুইপমেন্ট ট্রাকে তুলে নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট এখান থেকে চুরি করা হয়েছে। পুলিশের গাড়ির সামনে, আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে। এটার সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, যখন এখান থেকে হাসপাতালের ফার্নিচার এবং ইক্যুইপমেন্টগুলো চুরি করে ট্রাকে উঠানো হচ্ছে।

এ ঘটনায় শুধু রাজনৈতিক দুর্বৃত্তপনা নয়, প্রশাসনেরও সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে দাবি করে ফুয়াদ বলেন, কারা এটার জন্য দায়ী ছিল? শুধুমাত্র রাজনৈতিক দুর্বৃত্তপনা না, এখানে প্রশাসনের পরিষ্কার ইঙ্গিত ছিল। এখানকার একাধিক সরকারি দলীয় এমপিদের গ্রুপিং আছে। 

হাসপাতালটি বুলডোজ করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। 

তিনি বলেন, ‘ইসরায়েলিরা গাজায় যে ইনভেশন করে, অথবা বিজেপি-আরএসএস এর সরকার গত ১০-১২ বছরে যেভাবে শত শত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ভারতে বুলডোজ করে দিয়েছে, তার একটা নমুনা আসলে দেখলাম। 

ফুয়াদ আরও বলেন, প্রতিষ্ঠানটি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের মানুষের জন্য নয়, কমিউনিটির সবাই এটি ব্যাবহার করে। এ কারণে এমন একটি প্রতিষ্ঠানকে বুলডোজ করে দেওয়া আরও গুরুতর ঘটনা।

তিনি বলেন, এর আগে আমরা রাজনৈতিক দুর্বৃত্তপনায় চাঁদাবাজি, খুন-খারাপি, সন্ত্রাসী এগুলো দেখেছি। কিন্তু রাতের আঁধারে এ রকম একটা প্রতিষ্ঠান যেটা সেবামূলক প্রতিষ্ঠান, যেটা সব দলের লোকরা ব্যবহার করে। 

হাসপাতালের ক্ষতিগ্রস্ত কর্মীদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে ফুয়াদ বলেন, এখানকার হাসপাতালের স্টাফরা ট্রমাটাইজড। উনাদের সাথে যে আমরা কথা বলেছি, উনারা প্রচণ্ড ভীতিকর অবস্থায় বাস করছেন। উনাদের এই ভয় এবং ট্রমা কাটানোর জন্য যা যা করা দরকার, সেটা করবেন। 

ফুয়াদ বলেন, নিরাপত্তাহীনতার বোধ কিন্তু জনমনে খুব মারাত্মক আকার ধারণ করেছে। আপনাদের তরফ থেকে আমরা শক্ত বক্তব্য দেখতে চাই। 

/আইএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
চীনের সঙ্গে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
চীনের সঙ্গে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
এবার হাসনাতের ‌‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা
এবার হাসনাতের ‌‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’