বিএনপির ১৮ সহ- সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ১৯:২০আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৯:৩২

বিএনপি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ সকল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে বিএনপি। গত ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলে কাউন্সিলররা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি নির্বাচনের ক্ষমতা দেন। এ ক্ষমতা বলে খালেদা জিয়া তাদের মনোনীত করেছেন।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ  এসব নাম ঘোষণা করেন।
কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন কর্নেল (অব.) আনোয়ারুল আজিম। ঢাকা বিভাগে সহ সাংগঠনিক হলেন অ্যাডভোকেট আব্দস সালাম আজাদ ও শফিকুল ইসলাম বাবুল, চট্রগ্রাম বিভাগে মাহবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর,  রাজশাহী বিভাগে আব্দুল মমিন তালুকদার ও শাহীন শওকত, খুলনা বিভাগে অলিন্দ ইসলাম অরিক ও জয়ন্তু কুমার কুণ্ড, বরিশাল বিভাগে  অধ্যাপক আকন  কুদ্দুসুর রহমান  ও মাহবুবুল হক ন্নানু, সিলেট বিভাগে  দিলদার হোসেন সেলিম  ও কলিম উদ্দিন মিল, রংপুর বিভাগে শামসুজ্জামান ও জাহাঙ্গীর হোসেন,  ময়মনসিংহ বিভাগে শরিফুল ইসলাম ও ওয়ারেস  আহমেদ, ফরিদপুর বিভাগে আলী নেওয়াজ খৈয়ম  ও  সেলিমুজ্জামান সেলিম এবং  কুমিল্লা বিভাগে মোস্তাক হোসেন ও আব্দুল আউয়াল খান।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, ইমরান সালেহ প্রিন্স গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।

এসটিএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী