সরকার উৎখাতের চক্রান্তে মোসাদকে ব্যবহার করছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৬, ১৯:৪১আপডেট : ১৭ মে ২০১৬, ১৯:৪৬

তোফায়েল আহমেদ বর্তমান গণতান্ত্রিক সরকারকে অন্যায়ভাবে উৎখাত করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। তাই দলটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ।
তোফায়েল আহমেদ বলেন, সব চক্রান্ত করে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন দিশেহারা। নতুন করে তারা ক্ষমতায় যেতে চক্রান্তে লিপ্ত হচ্ছে। আর এই চক্রান্তে তারা সহযোগী হিসেবে ব্যবহার করতে চান বিশ্বের সবচেয়ে ঘৃণিত ভাড়াটে খুনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে। কিন্তু তাদের এই চক্রান্ত কোনওভাবেই সফল হবে না।
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনার সেদিন দেশে প্রত্যাবর্তন এবং তার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দেওয়া আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল। তার দক্ষ নেতৃত্বের গুণে আজ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক নেতা ও রাষ্ট্রনায়ক।

প্রধানমন্ত্রীর সব সিদ্ধান্ত ঐতিহাসিক, যুগোপযোগী ও জনকল্যাণমূলক। তার ঘোষিত ভিশন ২০২১ ও ২০৪১ আজ দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ শুধু স্বপ্ন নয় বাস্তব বললেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

/পিএইচসি/ এএইচ /

আরও খবর পড়ুন-

নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পাঠানো সাময়িক বরখাস্তের চিঠি নারায়ণগঞ্জে সেই প্রধান শিক্ষককেই সাময়িক বরখাস্ত!

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী