খালেদা জিয়ার নির্দেশেই মোসাদের সঙ্গে হাত মিলিয়েছেন আসলাম: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ১৬:১৮আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:২২

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আসলাম চৌধুরী হাত মিলিয়েছেন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আসলাম চৌধুরী কোনওভাবেই নিজের ইচ্ছা ও সিদ্ধান্তে এই ধরনের অপশক্তির সঙ্গে হাত মেলাতে পারে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাঁতিলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসলাম চৌধুরী নিজের ইচ্ছায় মোসাদের সঙ্গে বৈঠক করতে পারেন না। যদি তার নেতা বা নেত্রী তাকে নির্দেশ না দেন। এ কারণে তিনি তার পুরস্কারও পেয়েছেন। তিনি স্থানীয় নেতা থেকে আজ দলের জাতীয় নেতা হয়েছেন। এতেই প্রমাণিত হয়েছে, আসলাম চৌধুরী তার নেত্রীর নির্দেশে এই কাজটি করেছেন। কিন্তু তাদের মনে রাখতে হবে ধর্মের কল বাতাসে নড়ে। তারা ধর্মের কথা বলে রাজনীতি করেন। সেই দলের নেত্রী খালেদা জিয়া এই ধরনের অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছেন।

বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন।একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের প্রলম্বিত বিচার তিনি সম্পন্ন করছেন। অসম্ভবকে শুধু সম্ভব করেননি, জীবনে বারবার ঝুঁকি নিয়ে অসাধ্য সাধন করে চলছেন। আর বাংলার জনগণ এই কাজে শেখ হাসিনাকে সহায়তা করছেন।

‘দেশ এখন এগিয়ে যাচ্ছে, অগ্রগতির পথে চলছে’ দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, অনেকেই আজকে বাংলাদেশকে বাঁকা চোখে দেখে। সবচেয়ে দুঃখজনক হলো, এই দেশের একটি দল ও জোট হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও করে ব্যর্থ হয়ে সারাদুনিয়ার মুসলিম জাহানের শত্রু ইসরাইলের সঙ্গে হাত মিলিয়েছে। কতখানি প্রতিহিংসাপরায়ণ হলে, কতখানি চক্রান্ত্রে নিমজ্জিত হলে এই ধরনের একটি অশুভ শক্তির সঙ্গে হাত মেলাতে পারে।

তাঁতিলীগের আহ্‌বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, তাঁতিলীগের যুগ্ম আহ্বায়ক সাধনা দাস গুপ্তা ও খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়তে পারেন: শর্ত না মানায় বাতিল হচ্ছে ৩ প্রতিষ্ঠানের ভিটিএস লাইসেন্স

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী