জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেবে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ২০:১৬আপডেট : ২৬ মে ২০১৬, ২০:১৯

আওয়ামী লীগ আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত পাঠাবে আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপপরিষদ সদস্য সচিব ডা. দীপু মনি বলেন, জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দল আমাদের সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে। বৃহস্পতিবার (২৬ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপপরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, সম্মেলনে যোগ দেওয়ার জন্য ১৫-২০টি বিদেশি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের সব রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। তবে জামায়াত ছাড়া। তিনি বলেন, আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক হয়েছে। আমরা এই সম্মেলনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে করে যাচ্ছি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অভ্যর্থনা উপ-পরিষদ সদস্য  মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে উপ-পরিষদ সভায় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন: আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান